চাঁপাইনবাবগঞ্জের পেশাজীবী দলের সভাপতি সেলিম রেজা, সম্পাদক মনির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল’-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই আংশিক কমিটি অনুমোদন করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটিতে সেলিম রেজা-কে সভাপতি এবং মনিরুজ্জামান মনির-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য পদধারীরা হলেন: সহ-সভাপতি: ইয়াসিন আলি সরদার, মোহাম্মদ আলি ও রুহুল আমিন। সাংগঠনিক সম্পাদক: ডা. শফিকুল ইসলাম। প্রচার সম্পাদক হিসেবে রুবেল আহমেদ।
দপ্তর সম্পাদক হিসেবে সালাউদ্দীন,
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মুঃ আল আমিন বিশ্বাস, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মো. শহিদুল ইসলাম। নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে তসিকুল ইসলাম (তসি চেয়ারম্যান), তোজাম্মেল হক, কামরুজ্জামান, জসিম উদ্দিন, মিজানুর রহমান, ইমামুল হাসান, তসলিম উদ্দিন, ইয়াছিন আলি, দুলাল বাবু, শহিদুল ইসলাম, সহিদ হাসান ও আসরাফুল হকের নাম দিয়ে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মাস (৯০) দিনের মধ্যে জেলা/মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি এবং প্রতিটি থানা/উপজেলা/পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড এর কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সর্বাঙ্গীন সফলতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন