ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের শীর্ষক কর্মশালা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ৩:৪৯

সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভা ঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রজেক্ট’-এর আওতায় কর্মশালার আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে কমনওয়েলথ ফাউন্ডেশন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান, গোলাম সরওয়ার, আবু বকর, ইদ্রুজ্জামান ইদ্রিস, ইব্রাহিম খলিল, এসকে হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
প্রেজেন্টেশন উপস্থাপন করেন  অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট  ইনকুলুশান অফিসার বিজেণ রেমা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আবু বক্কার সিদ্দিক,প্রকল্প ইডি আলবার্ট মল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
এই প্রকল্পে বর্তমান চলমান ১৯ টি প্রজেক্টে ২৯   জন কর্মী কাজ করে যাচ্ছে। 
কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিরা নানা ধরনের ঝুঁকি ও বৈষম্যের মুখোমুখি হন। তাই দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গণমাধ্যম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা