ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাব-রেজি: অফিসে দলিল লেখকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ৩:৫৩

ফ্যাসিস্ট সরকারের সময় সাব-রেিিস্ট্র অফিস হামলা ভাঙচুর ও মারামারির ঘটনাসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত একাধিক মামলার আসামী আলমগীর সরদারের সন্ত্রাসী কর্মকান্ড থামছেই না। তার সন্ত্রাসের কারণে নরসিংদী সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ঠ। এঘটনায় একজন ভুক্তভোগি থানায় জিডি করেছেন।
জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী আলমগীর সরকারের নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসে হামলা ছাড়াও চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী কর্মকান্ডের কারণে তার লাইসেন্স স্থগিত করা হয়। তারপরও সরকারি অফিসের সবকিছুর উপর নিয়ন্ত্রণ চালাচ্ছেন তিনি। গত ২০২২ সালে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মচারীদের সমিতির কার্যক্রম শুরু থেকেই আলমগীর থেকে সেখান থেকে অর্থ হাতিয়ে নেওয়া শুরু করেন। তিনি ৫০ হাজার টাকা নিয়েছেন। এখন পর্যন্ত মোক্তারদের কাছ থেকে ৮০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আর এখনো সেই চাঁদার টাকা নেওয়া থেকে বিরত থাকছেই না। তার কাছে সরকারি অফিসের প্রতিটি স্টাফ জিম্মি হয়ে পড়েছেন। আলমগীর সরকার অফিসের কাজে অন্য একজন সহায়তার সংবাদ পেয়ে সেই ব্যক্তির প্রতি ক্ষীপ্ত হন। তাকে ধালালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় কাজী হাছিবুল নামের একজন ভুক্তভোগি নরসিংদী সদর থানায় সাধারণ জিডি করেছেন।
উক্ত জিডির তথ্যে জানা গেছে, আলমগীর সরকারে, পিতামৃত আলী আকবার সরকার, সাং পশ্চিম কান্দাপাড়া ও তার সহযোগি তারেকুজ্জামান নরসিংদী সাব রেজিস্ট্রি অফিসের স্টাফ কাজী হাছিবুল এর পূর্ব পরিচিত। দীর্ঘদিন ধরে হাছিবুলকে নানাভাবে হয়রানী করে আসছে। তারা ছোট খাট বিষয় নানাভাবে তাকে হেনেস্থা করে আসছে। গত ৪ জন বিকালে আলমগীর সরকার নরসিংদী সদর থানার বাসাইল সাব-রেজিস্ট্রি অফিসের ভেততে কাজী হাছিবুর রহমানকে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যার পর রাস্তা ফেলে দেওয়ার হুমকি দেয়। আলমগীরের বিরুদ্ধে গত ২০২২ সালে নরসিংদী সদর থানার সাবরেজিস্ট্রি অফিসে মারামারি ও ভাঙচুর চালায়। এঘটনায় তার নাম একাধিক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখিত মামলাগুলো চলমান রয়েছে। 
আর কাজী হাছিবুলকে হত্যার পর লাশ রাস্তায় ফেলে দেওয়ার হুমকির ঘটনায় গত ৪ জুন নরসিংদী সদর থানায় আলমগীর সরকারের বিরুদ্ধে জিডি করেছেন। উক্ত জিডির ট্র্যাকিং নম্বর- ডি২সিডিসিডব্লিউ।নরসিংদী থানার সহকারি পরিদর্শক ফারজানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আর গত ১৯ জুলাই নরসিংদী আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগিরা সন্ত্রাসী আলমগীর সরকারের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 
এ ব্যপারে তল্লাশী কারক আলমগীর সকালের সময়কে জানান, সেখানে নানা দুর্নীতি অনিয়ম হচ্ছে। আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আমারি বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা