শরণখোলায় বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে নার্সের মরদেহ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে হাছিনা খানম (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা এলাকার 'গ্রামীণ জেনারেল হাসপাতাল' থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত হাছিনা খানম উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তার মূল বাড়ি নড়াইল জেলায়। আনুমানিক ৬-৭ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে জসিমের সাথে তার বিয়ে হয়। এই দম্পতির পাঁচ বছরের একটি সন্তান রয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের একটি কক্ষে রেস্টে ছিলেন হাছিনা খানম। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে এবং ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সহকর্মীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় হাসপাতালের ওয়াশরুমে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারের সময় তার হাতে একটি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া যায়, যাতে ঘুমের ওষুধ ছিল বলে জানা গেছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বলেন,
"হাসপাতালে নিয়ে আসার আগেই হাছিনা খানমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
নিহতের স্বামী জসিম হাওলাদার জানান, হাছিনা দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নিয়মিত ঘুমের ওষুধ ব্যবহার করতেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন