ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মধুখালীতে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করলেন সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ৩:৫৯
ফরিদপুরের মধুখালী উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় মাননীয় সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায়  নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত আব্দুল আউল আকন  , বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড.মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, শিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "নারীরা যাতে কোনোভাবেই পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।"
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা