পাবনায় আকিফ আনাস ডেইরিকে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা জরিমানা
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, পাবনার উদ্যোগে ২২ জুলাই ২০২৬ তারিখে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত আকিফ আনাস ডেইরি-তে দুধ উৎপাদনকারী কারখানায় মনিটরিং কার্যক্রম করা হয়৷
মনিটরিং কার্যক্রম চলাকালে কারখানায় অস্বাস্থ্যকর জেলি, ডিটারজেন্ট এবং লেবেলবিহীন বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায়।এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত জেলি ব্যবহার করে দুধ প্রস্তুত করার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকারে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট হতে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে ইমামা বানিন৷
উক্ত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- জনাব শামীম আহমেদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, পাবনা এবং জনাব আব্দুস সবুর, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, ফরিদপুর উপজেলা৷
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের মনিটরিং, নমুনা সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন