নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলিটি ইউনিয়ন বিএনপি'র কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি,সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সদস্য মোঃ সুমন সিকদার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তরা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক মো.রুপন খান, ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক বাদল শেখসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য:- গত ১৯ জুলাই রাত ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো জামিলুর রহমান জামিলকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার অবস্থান আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পযন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দোষিদের গ্রেফতারে অভিযান অবাহত আছে বলে জানান ওসি জহুরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন