ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে কৃষিজমিতে মুরগির বিষ্ঠা ফেলার অভিযোগে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৬ দুপুর ৪:০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন কৃষিজমিতে মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশদূষণের অভিযোগে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার রিশিকুল, ঝিকড়াপাড়া উলিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসরাত জাহান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাবা পোল্ট্রি ফার্ম থেকে নাবিল কোম্পানির মুরগির বিষ্ঠা গভীর রাতে গোপনে আশপাশের বিভিন্ন কৃষিজমিতে ফেলা হচ্ছিল। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং মশা, মাছি ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
 তাদের দাবি, এভাবে খোলা জায়গায় পোল্ট্রির বর্জ্য ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।

অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানের সময় নাবা পোল্ট্রি ফার্মের উপস্থিত এজিএম ডা. মো. ইকবাল হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুজ্জামানের বিরুদ্ধে পরিবেশদূষণের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ঘটনাস্থলেই আদালতের নির্দেশ অনুযায়ী ৪ লাখ টাকা জরিমানার অর্থ পরিশোধ করে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসরাত জাহান বলেন, "পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডই বরদাশত করা হবে না। পোল্ট্রি বর্জ্যসহ যেকোনো ধরনের পরিবেশদূষণ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।"

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা