জাল ওয়ারিশানে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহীর লক্ষ্মীপুর মৌজায় পৈতৃক সম্পত্তি দখল, জাল ওয়ারিশান সনদ তৈরি এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মৃত মরহুম আজিম উদ্দিন সাহেবের মেয়ে ফাতেমা বেগম।
বুধবার (২৩ জুলাই) লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ধরেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে ফাতেমা বেগম দাবি করেন, তাদের দাদা মরহুম মহিউদ্দিন'র মৃত্যুর পর তার বাবা মরহুম আজিম উদ্দিন সম্পত্তির মালিকানা লাভ করেন। পরবর্তীতে বাবার মৃত্যুর পর তিনি সহ ৩ বোন, ১ ভাই এবং তাদের মা আইনানুগভাবে ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিক হন। প্রয়োজনীয় খাজনা পরিশোধসহ দীর্ঘদিন ধরে তারা ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করেন, ২০২২ সালে কয়েকজন ব্যক্তি একটি জাল ওয়ারিশান সনদ তৈরি করে ভূমি অফিস, ডিসি অফিস ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থাপন করেন। ওই সনদের ভিত্তিতে প্রশাসনিক আদেশ নিয়ে তাদের সম্পত্তির ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এতে তারা দীর্ঘদিন ধরে হয়রানি, মামলা-মোকদ্দমা এবং উচ্ছেদের হুমকির মুখে রয়েছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিরোধপূর্ণ সম্পত্তিটি রাজশাহী শহরের লক্ষ্মীপুর মৌজার ৩৮ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, জাল ওয়ারিশান সনদ ব্যবহার করে প্রতিপক্ষ নিজেদের স্বার্থে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত আদায়ের চেষ্টা করছে। এতে প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে তাদের পরিবারের ভোগদখলে থাকা সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।
ফাতেমা বেগম বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিকবার আপত্তি জানানো হলেও তারা মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভূমি মন্ত্রী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাল ওয়ারিশান সনদের অভিযোগ তদন্ত করে প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
Link Copied