ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৩-৭-২০২৬ বিকাল ৫:১০

 নরসিংদী মডেল থানা পুলিশ ২১ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফয়সাল নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে। বুধবার ২২ জুলাই বিকেলে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত আব্দুল্লাহ আল ফয়সাল উল্লেখিত এলাকায় একটি ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করার সময় বিষয়টি পুলিশের সন্দেহ হলে তার ব্যাগটি তল্লাশি করে এবং তার ব্যাগ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। ধৃত আব্দুল্লাহ আল ফয়সাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। আব্দুল্লাহ আল ফয়সাল এর বাড়ি কুমিল্লার জেলা মনোহরগঞ্জ থানার কাউতলা গ্রামে। তার পিতার নাম মিজানুর রহমান। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আব্দুল্লাহ আল ফয়সাল এর বিরুদ্ধে ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত