ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-৭-২০২৬ বিকাল ৫:১৯

বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করা
ইকনের পাশে থেকে মানবিক সহযোগিতার করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা বাবু।
বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনের সংগ্রামী জীবনের খবর সকালের সময়সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর থেকেই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

এছাড়াও এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের অনেক হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন। তার লেখাপড়া অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও মানবিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
 বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম 

মোহাম্মদ বাতেন ফেনীতে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। তিনি ফেনী জেলা  ও পৌর এলাকায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন