ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৩-৭-২০২৬ বিকাল ৫:২৭

সাভারের বহুল আলোচিত অটো গ্যারেজে হামলা, লুটপাট ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কৃত সাবেক নেতা মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লুট হওয়া পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

পুলিশ জানায়, গত কয়েকদিনে সাভারের চাঁপাইন, দেওগাঁও ও রাজাশন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে অটোরিকশাগুলো উদ্ধার করা হয়। সাভার মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আশীষ কুমার দাস উদ্ধারকৃত অটোরিকশাগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার প্রধান আসামি মাহাবুব হোসেন সামিরসহ তার তিন সহযোগী বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করেই পুলিশ একের পর এক উদ্ধার অভিযান পরিচালনা করছে। তদন্তকারীদের ধারণা, লুট হওয়া আরও অটোরিকশা ও মূল্যবান মালামাল বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গ্যারেজ ব্যবসায়ী শামীম রেজার কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে গত মে ও জুন মাসে তার বাড়ি ও অটোরিকশার গ্যারেজে একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ২৩টি ব্যাটারিচালিত অটোরিকশা, প্রায় ১৪ লাখ টাকার ব্যাটারি, ৬ লাখ টাকার একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ রয়েছে। হামলার সময় পরিবারের সদস্যদের মারধর, নারী লাঞ্ছনা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় মাহাবুব হোসেন সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা, নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

এর আগে গত ২ জুলাই রাজধানীর সদরঘাট এলাকা থেকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাহাবুব হোসেন সামিরকে গ্রেফতার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে সনাতন ধর্মাবলম্বী কিশোর রিপন ঋষি দাসকে অপহরণ ও নির্যাতনের মামলাসহ তার বিরুদ্ধে থাকা একাধিক মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, "আসামিদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। লুট হওয়া বাকি অটোরিকশা, ব্যাটারি ও অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।"

উল্লেখ্য, মাহাবুব হোসেন সামির অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি মোটা অংকের অর্থের বিনিময়ে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেও ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় ছাত্রদল দায়িত্ব গ্রহণের মাত্র ১৯ দিনের মাথায় তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়। বর্তমানে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ ২ টি আলোচিত হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, অপহরণ, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ