ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর কাশিমপুর লোহাকৈর মাজার ও সারদাগঞ্জ পূর্বপাড়া এলাকায়
এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ওজন ও পরিমাপ দণ্ড আইনে
নাটোরের কাঁচা গোল্লা তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা, আল মদিনা ফুডকে ৩০ হাজার টাকা ও এবি এন্টারপ্রাইজে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নাটোরের কাঁচা গোল্লা তৈরির কারখানার সকল পণ্যসামগ্রী জব্দ করে বিনষ্ট করা হয়।
অভিযানকালে নির্বাহী মেজিস্ট্রেট বলেন,ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করা এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা এবং নকল মোড়কে পণ্যসামগ্রী
উৎপাদন করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। তিনি বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, মেট্রোলজি
পরিদর্শক ইঞ্জিনিয়ার চিন্ময় মণ্ডল শিশির,ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা,এন এস আই সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্য।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল