ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৬ বিকাল ৫:৩১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেককে ২৭ থেকে ২৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, চাল বিতরণের সময় সরকারি প্রতিনিধি হিসেবে ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক হলেও সেই নিয়মও মানা হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে হতদরিদ্র উপকারভোগীরা সঠিক ওজনের চাল থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ওসমানপুর ইউনিয়নের অভিযুক্ত ডিলার শহিদুল ইসলামের মরগাং সিএনজি স্টেশন সংলগ্ন নিজস্ব গোডাউনের সামনে কয়েকশ মানুষ চাল নিতে ভিড় করেছেন। স্থানীয় সচেতন কয়েকজন চালের বস্তা মেপে দেখেন, অনেক বস্তায় ২৭ কেজি এবং কিছু বস্তায় ২৮ কেজি চাল রয়েছে। বিষয়টি জানাজানি হলে কিছু সময়ের জন্য বিতরণ কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবার চাল বিতরণ শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুবিধাভোগী জানান, তারা অশিক্ষিত হওয়ায় এতদিন চালের ওজন যাচাই করতে পারেননি। তারা বলেন, "আমরা এতদিন চাল নিয়ে বাড়ি চলে যেতাম। আজ স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি চাল মেপে দেখানোর পর জানতে পারি, প্রতি বস্তায় ২ থেকে ৩ কেজি চাল কম দেওয়া হচ্ছে। চাল বিতরণের সময় সরকারি কর্মকর্তার উপস্থিত থাকার কথা থাকলেও তারা কয়েক মিনিট থেকে চলে যান, আর আজ তো কোনো ট্যাগ অফিসারই ছিলেন না।"

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে মোট ৭ হাজার ৪৪০ জন উপকারভোগী চাল পাচ্ছেন। এর মধ্যে ওসমানপুর ইউনিয়নে ডিলার শহিদুল ইসলামের মাধ্যমে ৩৫৮ জন উপকারভোগী চাল গ্রহণ করছেন। চলতি বছরের ২১ জুলাই চাল বিতরণ শুরু হয়েছে এবং চলতি মাসের মধ্যেই তা শেষ হওয়ার কথা।

অভিযোগের বিষয়ে ডিলার শহিদুল ইসলাম বলেন, "আমার কী করার আছে? সরকারি গুদাম থেকে যা পেয়েছি তাই দিয়েছি। গুদাম থেকে যদি কম দেয়, তাহলে আমাদের কী করার আছে? বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দও জানেন।" ট্যাগ অফিসারের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, "আজ ট্যাগ অফিসার আসেননি।"

সরকারি ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মামুন অর রশিদ জানান, "আমার উপজেলা পর্যায়ে একটি সভা ছিল। তাই সেখানে উপস্থিত থাকতে হয়েছে এবং চাল বিতরণস্থলে যেতে পারিনি।"

উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) জুয়েল শ্যাম বলেন, "চাল বিতরণের সময় ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক। সরকারি গুদাম থেকে কম চাল দেওয়ার কোনো সুযোগ নেই। ডিলাররা এখান থেকে প্রতি বস্তায় ৩০ কেজি চাল বুঝে নিয়ে যান এবং সেই অনুযায়ীই বিতরণ করার কথা।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, "বিষয়টি জেনেছি। আপাতত চাল বিতরণ বন্ধ থাকবে। কেন কম হয়েছে খোঁজখবর নিচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা