আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
নওগাঁর আত্রাইয়ে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিল্পী বেগম (২৬) নামে এক গৃহবধূর বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত শিল্পী বেগম উপজেলার ছোটডাঙ্গা গ্রামের মোহন হোসেনের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিল্পী বেগম নিজ বাড়ি থেকে একটি চার্জার ভ্যানে চড়ে ভবানীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানটি হাতিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের বিকট শব্দে ভ্যান দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিল্পী বেগম রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied