ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৩-৭-২০২৬ বিকাল ৫:৩৪

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে যশোরের অভয়নগরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে পৌরসভা সভাকক্ষে আয়োজিত এ কর্মশালা দুপুর পর্যন্ত চলে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩০ জন অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহারে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে সামাজিক অস্থিরতা ও জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই এর সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীমুর রাজীব, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আইসিটি কর্মকর্তা আহসান কবীর, অধ্যক্ষ আব্দুল লতিফ, মাহফুজা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস