নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কায়সার কামাল বলেন,আমরা যদি মনে করি আমাদের সন্তানদের জন্য কিছু করা দরকার তাহলে নিয়তটাকে ছহি করে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে পারি তাহলেই আমাদের জীবনের স্বার্থকতা আসবে। আমাদের অনেক ত্রুটি আছে, রাষ্ট্র পরিচালনায় অনেক ব্যার্থতা আছে, অনেক রাজনীতিকরণ আছে, সবকিছুর পরেও দেশটাতো আমার, আমিতো এই দেশের সন্তান। মৃত্যুতো এই দেশে হবে। দেশটাকে যদি আমরা ভালবেসে, আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমরা যদি কাজ করতে পারি তাহলে মানুষ যে অধিকার থেকে বঞ্চিত সেই অধিকার কিন্তু দেওয়া যায়।
তিনি আরো বলেন, গাড়িতে একটা পতাকা বাড়িতে একটা পতাকা থাকে আমার কাছে এই পতাকা কিন্তু সৌন্দর্যবর্ধন বা দেখানোর জন্য নয়, আমার কাছে এই পতাকাটা হচ্ছে দায়িত্বের পতাকা, কর্তব্যের পতাকা, সততার পতাকা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পতাকা। এই পতাকা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের সম্মান দেওয়ার পতাকা, ২৪ জুলাই যারা শহীদ হয়েছে তাদের রক্তের সম্মান দেওয়ার পতাকা। এই পতাকাটাকে কখনো আমি দেখানো বা বিলাসিতা হিসেবে ব্যবহার করি না।
তিনি বৃহস্পতিবার বিকালে জেলা সার্কিট হাউজে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরীসহ অন্যরা।
এমএসএম / এমএসএম
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’