ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ, দিনব্যাপী সাঁড়াশি অভিযান


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৪-৭-২০২৬ দুপুর ১:১১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ। বুধবার (২২জুলাই)সকাল থেকে সন্ধ্যা পর্যন্তপরিচালিত এ অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে ৫০টিরও বেশি অবৈধ চায়না দুয়ারি জাল, যা স্থানীয়ভাবে ‘ম্যাজিক জাল’ নামে পরিচিত, জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের সক্রিয় সহযোগিতায় পরিচালিত এই অভিযানে জব্দকৃত জালগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব অবৈধ জালের মাধ্যমে নির্বিচারে ছোট মাছ, মাছের পোনা এবং অন্যান্য জলজ প্রাণী ধরা পড়ায় নদীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন। তারা নদীর বিভিন্ন স্থানে অভিযান তদারকি করেন এবং অবৈধ জাল অপসারণ কার্যক্রমে অংশ নেন।এ সময় সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন,অবৈধ চায়না দুয়ারি বা ম্যাজিক জালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মৎস্যসম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন উপজেলা মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জাল নির্বিচারে মাছের পোনা ও ছোট আকারের মাছ নিধন করে, যা প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ব্যাহত করে এবং নদীর পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। তাই জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জেলেসহ স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যেন অবৈধ চায়না দুয়ারি বা ম্যাজিক জাল ব্যবহার না করেন এবং মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করেন। পাশাপাশি দুধকুমার নদসহ উপজেলার বিভিন্ন নদ-নদীতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ে- এমপি হিলালী

সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ডিসেম্বরে, মামলা জটিলতা অন্তরায়!

বিআইডব্লিউটিসি'র নতুন চেয়ারম্যান হলেন বারহাট্টার আব্দুল বারী ড্যানী

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ

পটুয়াখালীতে বিদেশি সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প

সাটুরিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন 'তাল বেলাল'