হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু: মরদেহের পাশে মিলল প্যাথিডিন
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে হাছিনা খানম রিক্তা (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রায়েন্দা পাঁচরাস্তা মোড় এলাকার 'গ্রামীণ জেনারেল হাসপাতাল' থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের পাশ থেকে একটি ব্যবহৃত প্যাথিডিন ইনজেকশন ও সিরিঞ্জ জব্দ করেছে পুলিশ।
নিহত হাছিনা খানম রিক্তা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রফিক শেখের মেয়ে। প্রায় ৬-৭ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ৩ জুলাই তিনি গ্রামীণ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে যোগ দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, হাছিনা খানম বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে নাইট ডিউটির জন্য হাসপাতালে আসেন। ডিউটি চলাকালীন রাত ১টা ৫৭ মিনিটে তিনি ওয়াশরুমে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় খবর দেন। পরে ভোর ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়াশরুমের দরজা ভেঙে মেঝে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নার্সের মৃত্যু হয়েছে।
উদ্ধারের সময় নিহতের পাশে একটি ব্যবহৃত প্যাথিডিন ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া যায়, যার বেশিরভাগ অংশই ব্যবহার করা হয়েছিল। নিহতের স্বামী জসিম উদ্দিন জানান, বিয়ের আগে তার স্ত্রী একবার স্ট্রোক করেছিলেন এবং তার হার্টের সমস্যা ছিল। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি নিয়মিত ঘুমের ওষুধ ও ব্যথা নিবারক ইনজেকশন ব্যবহার করতেন। তবে এ নিয়ে তাদের পারিবারিক সম্পর্কে কোনো অবনতি ঘটেনি।
গ্রামীণ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রাজি মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে তাকে উদ্ধার করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যেখানে ইনজেকশন ব্যবহার করা হয়েছে, সেখানে কালো দাগ রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬