খালিয়াজুরীতে পাকা সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়নের "জিয়াখড়া পাকা রাস্তা হতে মান্নান চৌধুরীর বাড়ি যাওয়ার রাস্তা সিসি নির্মাণ" প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. রমজান আলী শেখ।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের নির্মাণকাজ সম্প্রতি শেষ হলেও কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, নির্মাণকাজে নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রকল্পের নির্ধারিত দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব অনুযায়ী কাজ সম্পন্ন না করে কম পরিমাণে কাজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং সিসি উঠে যাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে সরকারী অর্থের অপচয় হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন বলে দাবী করেছেন অভিযোগকারী।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রণয় সরকার বলেন, “ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নিয়ম অনুযায়ী আমি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলাম। তবে বাস্তবে কাজের দেখভাল করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী।” প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।
অন্যদিকে, মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেকিম বলেন, “জিয়াখড়া পাকা রাস্তা হতে মান্নান চৌধুরীর বাড়ি পর্যন্ত এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ বিবেচনায় প্রকল্পটি নেওয়া হয়েছে। আমার জানা মতে কাজ শতভাগ ভালো হয়েছে।” অভিযোগের বিষয়ে তিনি বলেন, “তারপরও যদি তদন্তে কাজের কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কাজ পুনরায় করে দেওয়া হবে।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, অভিযোগের কপি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। তবে অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী