গুরুদাসপুর পৌর কর বকেয়া ২ কোটি, ২৫ মাসের বেতন বাকী কর্মচারীদের
হোল্ডিং ট্যাক্স (পৌর কর) আদায়ে স্থবিরতা ও দীর্ঘদিনের বকেয়ার ভারে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের গুরুদাসপুর পৌরসভা। প্রায় ২ কোটি টাকার পৌর কর অনাদায়ী থাকায় টানা ২৫ মাস ধরে বেতন থেকে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। অর্থসংকটে থমকে গেছে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড, ব্যাহত হচ্ছে নাগরিক সেবাও।
পৌরসভার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে হোল্ডিং ট্যাক্স বাবদ আগের বছরের বকেয়া ছিল ১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫০৪ টাকা। চলতি অর্থবছরে নতুন করে দাবি হয়েছে ২ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৯৯৩ টাকা। সব মিলিয়ে মোট দাবি দাঁড়িয়েছে ৩ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৪৯৭ টাকা।
এ পর্যন্ত আগের বকেয়া থেকে আদায় হয়েছে ৬০ লাখ ১২ হাজার ৩৪৩ টাকা এবং চলতি বছরের দাবির বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ২২ লাখ ৪০ হাজার ২২৫ টাকা। সব মিলিয়ে আদায় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৫২ হাজার ৫৭০ টাকা, যা মোট দাবির প্রায় ৪৮ শতাংশ। এখনও অনাদায়ী রয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৯২৭ টাকা, অর্থাৎ মোট দাবির প্রায় ৫২ শতাংশ।
পৌরসভার কর আদায়কারী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সাধারণ করদাতাদের মধ্যে কর পরিশোধের প্রবণতা ভালো থাকলেও কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের বড় অঙ্কের কর বকেয়া রয়েছে। এর মধ্যে নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫ লাখ টাকা, রোজী মোজাম্মেল মহিলা কলেজের ১৮ লাখ ৬৮ হাজার টাকা, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ১ লাখ টাকা এবং ফায়ার সার্ভিসের ৮০ হাজার টাকা বকেয়া রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ জানান, সরকারি অনুদান বা তহবিল না পাওয়ায় তারা কর পরিশোধ করতে পারেননি। অন্যদিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে, কর পরিশোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ মিললে বকেয়া পরিশোধ করা হবে।
পৌরসভার হিসাবরক্ষক (সহকারী কর আদায়কারী) দিল মোহাম্মদ বলেন, ২০২৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত ২ বছর ১ মাসের বেতন বকেয়া রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের। বেতন না পাওয়ায় রাজস্ব খাতের ৬৫ জন এবং মাস্টাররোলে কর্মরত ৪০ জন কর্মকর্তা-কর্মচারী চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৯ জুন গুরুদাসপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।প্রস্তাবিত বাজেটে সব ব্যয় নির্বাহের পর ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
গুরুদাসপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বকেয়া কর আদায়ে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি রিবেট (ছাড়) সুবিধা দেওয়া হচ্ছে। দ্রুত কর আদায় বৃদ্ধি পেলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও গতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬