শেরপুরে জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে
শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে
শুক্রবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ ভক্তরা শহরের গোপালবাড়ী
মন্দির থেকে একটি রথ টেনে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে
নিয়ে যান। পরে সেখান থেকে রথটি পুনরায় গোপালবাড়ী মন্দিরে আনা হয়। এ সময়
নারী ভক্তদের উলুধ্বনি ও বাদ্যবাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে শহরের
গৃদানারায়ণপুর এলাকার নৃসিংহ জিউর মন্দির থেকে আরেকটি রথ বের করা হয়। এ
সময় বিপুলসংখ্যক হিন্দু ভক্ত রথটি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
করে পুনরায় নৃসিংহ জিউর মন্দিরে টেনে নিয়ে যান। এ ছাড়া সদর উপজেলার
ভাতশালা ইউনিয়নের হাওড়া জগন্নাথদেবের মন্দিরে রথ টানা হয়।
উল্টোরথযাত্রা উৎসব উপলক্ষে নৃসিংহ জিউর মন্দির, গোপাল জিউর মন্দির ও
হাওড়া জগন্নাথদেবের মন্দিরে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন
করা হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায়
বিশেষ প্রার্থনা করা হয়।
রথযাত্রা উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে
অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
উল্টোরথযাত্রা উৎসবের বিভিন্ন আয়োজনে গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা
কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার,
গোপালবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, ইসকন, শেরপুর
কমিটির উত্তম শ্যামদাস, অপূর্ব প্রভুসহ বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন