রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি'র শৃঙ্খলা কমিটি গঠন
শিক্ষক ও গণমাধ্যকর্মী কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সংগঠনটির জেলা কার্যালয়ে এই ৫ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২০ জুলাই এই কমিটির অনুমোদন দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া। জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) সংগঠনের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত শৃঙ্খলা কমিটির প্রেস পত্রটি জারি করেন। যার স্বারক নম্বর: এনসিপি/কুড়ি/শৃ.ক/২৬/১৮
বিজ্ঞপ্তিতে বলা হয়, "জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, কুড়িগ্রাম জেলা শাখার সর্বস্তরের অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা ভঙ্গের জন্য উত্থাপিত অভিযোগ সমূহ তদন্ত করে রিপোর্ট প্রদানের লক্ষ্যে জেলা শাখার আহ্বায়ক জনাব মো. মুকুল মিয়া ও সদস্য সচিব জনাব মো. মাসুম মিয়ার অনুমোদন ক্রমে নিম্নোক্ত শৃঙ্খলা কমিটি গঠন করা হলো।"
যার প্রধান হিসেব রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ এবং সদস্য হিসেবে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন ও পৌর এনসিপির সদস্য সচিব লাভলু হোসেন।
এ ব্যাপারে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, কুড়িগ্রাম জেলা এনসিপিকে সুসংগঠিত, দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে তদন্ত রিপোর্ট প্রদান ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে গণমানুষের হৃদয়ে জায়গা করে নেবে, ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির কার্যক্রম যে কোন অনিয়মের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকবে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন