বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং দিয়ে নির্বিচারে মাছ ধরা বন্ধের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন
অবৈধ কাঠের ট্রলিং দিয়ে নির্বিচারে মাছ ধরা বন্ধের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন প্রান্তিক জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সংখ্যায় অল্প কিছু ট্রলিং জেলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ শিকারের ওপর নির্ভরশীল ৮০ থেকে ৯০ শতাংশ জেলে। অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে মাছের ডিম, রেণুপোনা ও ছোট মাছ। এমনকি ট্রলিংয়ে ধরা পড়া ছোট মাছের বড় একটি অংশ সাগরেই ফেলে দেওয়া হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে সমুদ্রের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রাঙ্গাবালী উপজেলার সর্বস্তরের সাধারণ জেলেদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রান্তিক জেলে, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গভীর বঙ্গোপসাগরে অল্প সংখ্যক ট্রলিং জেলে অবৈধভাবে মাছ শিকার করলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বিপুল সংখ্যক সাধারণ জেলের ওপর।
জেলেদের অভিযোগ, সাগরে অবৈধ কাঠের ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এসব ট্রলিংয়ে জালে আটকা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণুপোনা ও ছোট মাছ। প্রয়োজনীয় আকারের মাছ রেখে ছোট মাছের বড় একটি অংশ আবার সাগরেই ফেলে দেওয়া হচ্ছে। এতে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার।
তারা বলেন, এভাবে অবৈধ ট্রলিং চলতে থাকলে ভবিষ্যতে সাগরে মাছের পরিমাণ আরও কমে যাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ও প্রান্তিক জেলেরা। মাছের উৎপাদন কমে গেলে তাদের জীবিকা সংকটে পড়বে। পাশাপাশি ধ্বংস হবে সমুদ্রের জীববৈচিত্র্য এবং হুমকির মুখে পড়বে দেশের মৎস্য সম্পদ।
প্রান্তিক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধ কাঠের ট্রলিং চললেও তা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগেই অবৈধ ট্রলিংকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় অবিলম্বে অবৈধ কাঠের ট্রলিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, সাগরের জীববৈচিত্র্য রক্ষা, ছোট মাছ ও রেণুপোনা নিধন বন্ধ এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত