জুলাই সনদ বাদ দিলে জুলাই আন্দোলনও ¤øান হয়ে যায়-জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জুলাই সনদ বাদ দিলে জুলাই আন্দোলনও ¤øান হয়ে যায়। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো লুকোচুরি সহ্য করা হবে না।জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন স্বরণ করবে।ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টরা এদেশ থেকে পালিয়ে গেছে। স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশে দাঁড়িয়ে সংবিধান সংস্কারের নামে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে নানা টালবাহানা করছে বর্তমান সরকার।নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়িত না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন ঘোষনা করা হবে।
শুক্রবার বেলা সোয়া ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের রুকন সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফল, তাই শহীদ ও আহতদের রক্তের প্রতি সম্মান রেখে দ্রæতই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।যারা জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলন ও গণভোটের রায়কে উপেক্ষা করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। সূখী, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।
এর আগে তিনি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। রুকন সম্মেলনে সভাপতির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু সুন্দর ও মানবিক নড়াইল গড়ার ঘোষনা দেন।তিনি আরও বলেন,সম্মৃদ্ধ দেশ ও জাতি গঠনে আমরা দূর্বার গতিতে এগিয়ে যাবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য মীর্জা আশেক এলাহী, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা মো: জাকির হোসেন বিশ^াস, মো: আলমগীর হোসাইন, মো: আইয়ুব হোসেন খান, মো: জামিরুল হক টুটুল, প্রচার ও মিডিয়া সেক্রেটারি ড. আব্দুস সোবহান,সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন