ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৬:৫৮

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, “সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়নি। নির্বাচনের আগে সবাই শ্রমিকদের বন্ধু সাজে ও নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট শেষে আর কেউ তাদের খোঁজ রাখে না। সবাই কথা দিলেও কেউ কথা রাখে না।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে জেলার সাটুরিয়ার দরগ্রাম ইসলামিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ‘দায়িত্বশীল সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সংগঠনটির সর্বস্তরের দায়িত্বশীলদের রাজপথে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা (উত্তর) অঞ্চল পরিচালক কবির আহমদ এবং মানিকগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল ইসলাম।

সংগঠনের জেলা সেক্রেটারি মো. আবুল হাশেম মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মো. আবু সাঈদ বিএসসি, মানিকগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, জেলা কৃষি বিভাগের সভাপতি মো. ইয়াহিয়া খান এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ শিকদার শামীম আল মামুন। সম্মেলনে মানিকগঞ্জ জেলার বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ