সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার আনিশা (১২)। তিনি সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের তালতলী বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী শাহাদাতের মেয়ে এবং স্থানীয় আনন্দ পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজন ব্যবসায়ী আমির হোসেন আজাদ জানান, অভিযুক্ত আরিফ (২১) রংপুর জেলার বাসিন্দা। কয়েক মাস আগে পর্যন্ত তিনি আনিশার বাবার বয়লার মুরগির খামারে কর্মরত ছিলেন। পারিবারিক পরিচয়ের কারণে তিনি পূর্বেও কয়েকবার আনিশাকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্কুল ছুটির পর বিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনিশা নিখোঁজ হয়। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবকের সঙ্গে সে স্কুল গেট থেকে বের হয়ে একটি অটোরিকশায় ওঠে। পরে অভিযুক্ত তার মায়ের অসুস্থতার কথা বলে কৌশলে আনিশাকে সঙ্গে নিয়ে চলে যায়।
ঘটনার পর সন্দ্বীপ থানা-পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয় যে, অভিযুক্ত আরিফ ওই দিনই আনিশাকে নিয়ে সন্দ্বীপ ত্যাগ করে চট্টগ্রামের দিকে রওনা হন।
নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে খোঁজ শুরু হয়। এ সময় এক ব্যক্তি ফেসবুকে দাবি করেন, কুমিরা-গুপ্তছড়া নৌরুটে চলাচলকারী একটি সার্ভিস ট্রলারের কেবিনে স্কুল ইউনিফর্ম পরা এক কিশোরীকে তিনি দেখেছেন।
পরিবারের দাবি, অভিযুক্ত আনিশাকে কোনো ধরনের ওষুধ প্রয়োগ করে অস্বাভাবিক অবস্থায় কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে তার জ্ঞান ফিরে এলে কান্নাকাটি শুরু করে। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা মেয়েটির পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে আনিশার বাবা ও আমির হোসেন আজাদ ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার ভোরে তাকে উদ্ধার করেন এবং বাড়ির উদ্দেশে রওনা দেন।
সন্দ্বীপ থানা-পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
Link Copied