নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক
নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ সংযোগের ট্রান্সফরমার চুরির ঘটনায় আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার নগর এলাকা থেকে তাকে আট করা হয়।
আটক আল আমিন ওরফে দিপু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকায় স্থাপিত সেচ সংযোগের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের যন্ত্রাংশের মূল্য প্রায় ৯০ হাজার ১২৫ টাকা। চুরি হওয়া যন্ত্রাংশগুলোর মোট মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা। বিষয়টি পল্লীবিদ্যুের কর্মকর্তারা মৌখিকভাবে পুলিশকে জানান। তারপর থেকে চোর ধরতে অভিযান শুরু করে পুলিশ। এদিকে চোর চক্রের সদস্যরা ট্রান্সফরমারগুলো চুরি করে পাশ্ববর্তী কোন গ্রামে লুকিয়ে রাখে। পরে গতকাল বৃহস্পতিবার বিকালে যন্ত্রাংশগুলো আনতে যান আল আমিন। খবর পেয়ে নগর এলাকায় গিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ থানায় মামলা করেন পল্লীবিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, আল আমিনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪