ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৭:০

নড়াইলের কালিয়া উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনি মিয়া শেখ(৪৭)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মনি মিয়া শেখ চর জয়নগর গ্রামের মৃত সোনা মিয়া শেখের ছেলে এবং স্থানীয়ভাবে জনপ্রিয় একজন ইউপি সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানায়, ঘটনার রাতে পুটিমারি বাজার থেকে ওষুধ কিনে তিনজন সঙ্গীসহ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মনি মিয়য়। আসার পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করেপালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মনিকা বেগম, মেয়ে বৈশাখী ও ভাইপো সেকেন্দার জানান, পুর্ব শত্রুতার জের ধরে একাধিক হত্যা মামলার আসামী আনসার গ্রুপের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে মনি মিয়াকে। তারা খুনিদের ফাঁসির দাবি করেন।

এদিকে স্ত্রী মনিকা বেগম আরো বলেন, মনি মিয়া ছিলেন তার সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। তাদের বিবাহ যোগ্য একটি কন্যা সন্তান রয়েছে একটা ছেলে ৯ম শ্রেণীতে পড়ে,  ছোট ছেলেটার বয়স এক বছর। এদের ভবিষ্যৎ কি হবে? এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা