সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫০ হাজার গাছের চারা রোপণের মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় বৃহস্পতিবার পূবাইল অঞ্চলের বিন্দান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং ৪২ নম্বর ওয়ার্ডের বাদুরতলা সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সিটি কর্পোরেশনের এই উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসার কুড়িয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, বৃক্ষরোপণ কেবল একটি সাধারণ পরিবেশগত উদ্যোগ নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত এই দূরদর্শী কর্মসূচি সফল করতে গাজীপুরের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। শুধু আনুষ্ঠানিকতা বা গাছ লাগানোর মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে প্রতিটি চারাগাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। প্রশাসনের একার প্রচেষ্টায় সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে তিনি গাজীপুরের সর্বস্তরের জনগণকে এই জাতীয় উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, এই বিশেষ কর্মসূচির আওতায় পুবাইলসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান সড়কের দুই পাশ, ফাঁকা জায়গা এবং বিভিন্ন জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে। অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে এই সবুজায়ন কর্মসূচি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
বিন্দান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের সময়- পূবাইল (অঞ্চল-২) এলাকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হলেন রুবাইয়া ইয়াসমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম. হারুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু ছাইদ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বাদুরতলা সড়কের দুই পাশে গাছের চারা রোপণ করে এই জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা হয়, যা সবুজ ও পরিচ্ছন্ন গাজীপুর গঠনে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ