ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৭:১

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাড়ির আঙিনায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া উপজেলার ধনপুর গ্রামের বাচ্চু মিয়ার একমাত্র ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়,সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  ডা. পার্থ সরকার বলেন, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়।  যেহেতু ঘটনাটি বারহাট্টা থানার এলাকায় ঘটেছে, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা বারহাট্টা থানা গ্রহণ করবে।

আজ শুক্রুবার দুপুরে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন,আকাশের লাশ এখনো মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪