ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৭:৩

মানিকগঞ্জের সিংগাইরে চাঁদাবাজি মামলাসহ দুই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো: কহিনুর মিয়া নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কহিনুর সিংগাইর সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। তার বাড়ি উপজেলার সদরের গোবিন্দল ধাইরা পাড়া গ্রামে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পৌর শহর থেকে তাকে গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ছাত্রদল নেতা মো: কহিনুর মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল এলাকায় অবস্থিত জেবিসি ইটভাটার মালিক জাফর ইকবালের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি অস্ত্রশস্ত্র নিয়ে তারা ইটভাটায় গিয়ে ইটভাটা মালিক জাফর ইকবালের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে জোরপূর্বক অফিস কক্ষে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে ২০ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় কহিনুরসহ তার সাঙ্গপাঙ্গরা। এঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে রেখে  থানায় মামলা করেন ইটভাটা মালিক জাফর ইকবাল। তদন্ত শেষে কহিনুরসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালেতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান। অভিযোগপত্র আমলে নিয়ে সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন আদালত। এপ্রেক্ষিতে বৃহস্পতিবার পৌর শহর থেকে কহিনুর মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কহিনুর মিয়া চাঁদাবাজিসহ দু'টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত