মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা শহরের শকুনি লেকপারের মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
মাদারীপুর জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন,ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন,মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি চলমান রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশব্যাপী সমন্বয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সংরক্ষণও নিশ্চিত করতে হবে। মাদারীপুরের যেসব এলাকায় গাছের স্বল্পতা রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে বন বিভাগের উদ্যোগে বন ও প্রকৃতি বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা অনুষ্ঠানস্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে পুরাতন কোর্ট মোড়ে সরকারি সমন্বিত ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শকুনি লেকপারের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
Link Copied