ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৬ বিকাল ৭:৪

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, মোহাম্মদ আসিফ দীর্ঘদিন ধরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই শফিক উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে দেয়। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলে প্রধান আসামি মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসিফকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন