ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে অনিয়ম দুর্নীতির খবর প্রকাশের পর সাংবাদিকের চাকুরি খাওয়ার হুমকি ইউএনওর


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ১২:২৭

পঞ্চগড়ে সরকারি চাকুরে হয়ে নিজেই ঠিকাদারীর কাজ করার বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর রীতিমতো হাম্বিতাম্বি শুরু করেছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

ফেসুবকে সংবাদের বিষয়টিকে ‘নোংরামি’ অ্যাখ্যায়িত করে এ নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পোস্ট করেছেন  এ ইউএনও। প্রতিবেদকের চাকরি খেয়ে দিতে সম্পাদক বরাবর কথিত আবেদন ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট দিয়েছেন নিজের সাফাই গেয়ে কথিত প্রতিবাদ লিপির।

একজন ইউএনওর এমন কান্ড নিয়ে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।  প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে বিধি অনুযায়ী সামাজিক মাধ্যমে এমন প্রচারণা  তিনি চালাতে পারেন কিনা, সে প্রশ্নও দেখা দিয়েছে জনমনে।  

স্থানীয় সাংবাদিকরা বলছে, ইউএনও তার অনিয়ম ও দুর্নীতির কর্মকান্ড ধামাচাপা দিতেই ফেসবুকে মামলা ও চাকুরিচ্যুত করার ভয়ভীতি দেখিয়ে সংবাদকর্মীদের গলা চেপে ধরার চেষ্টা করছে। এ সংক্রান্ত নথিপত্র, উপজেলা প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও মিস্ত্রিদের কাছে থেকে তথ্য সংগ্রহ করে ও ভিডিও বক্তব্য অনুযায়ী সংবাদটি প্রকাশ হয়েছে।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির  নিউজ করলে সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে, যা সংবাদপত্রের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। ইউএনও'র বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গত ১৮ ও ১৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে বোদা উপজেলা প্রশাসনের উন্নয়নমুলক কাজ টেন্ডার না দিয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের  ঠিকাদারী করা সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত