ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ম্যাঙ্গো লাভার "মুরাদ"র অফিস কক্ষে তরুণী'কে ধর্ষণ চেষ্টা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ১২:২৭

বিয়ের প্রলোভনে এক প্রতিবন্ধীর মেয়ে'কে নিজ প্রতিষ্ঠানে ঢাকার ব্যবসায়ী বন্ধু সহ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ম্যাঙ্গো লাভার মুরাদ'র বিরুদ্ধে । ম্যাঙ্গো লাভার খ্যাত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারি মুরাদ পারভেজের বিরুদ্ধে রাজশাহী কলেজে পড়া ঐ ছাত্রী গত ২১ জুলাই পবা থানায় অভিযোগ করেছে। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, মুরাদ পারভেজ (৩২) এর মাধ্যমে তার বন্ধু ঢাকা উত্তরার ইবনে আব্দুর রাজ্জাকের ছেলে শের আলী দুলাল'র (৩৬) সাথে আমার পরিচয় হয় এবং পারিবারিকভাবে আমাদের বিয়ের কথা বার্তা চলতে থাকে। গত ২১ জুলাই দুলাল'র সাথে আমার বিয়ের দিন তারিখ ঠিক থাকায় দুলাল বিয়ে করার জন্য ঢাকা থেকে রাজশাহীতে আসে এবং বিয়ের কেনা-কাটা করার জন্য আমি ও আমার ছোট বোন তার সাথে বের হই। কেনা-কাটা শেষে দুলাল আমাকে ও আমার বোনকে পবা থানার নওহাটা বাজারের ওয়ালটন শোরুম'র ৪র্থ তলায় মুরাদ পারভেজ'র অফিসে বিয়ে করার জন্য নিয়ে যায়। আমি তখন আমার পরিবারের লোকজনকে সেখানে
আসতে বলি। আমরা মুরাদ'র অফিসে গেলে মুরাদ আমাকে ও দুলাল'কে একটি রুমে বসতে
দেয় এবং আমার ছোট বোন'কে আলাদা রুমে রাখে। এসময় দুলাল আমার সাথে জোরকরে শারিরিক সম্পর্ক করার চেষ্টা করলে আমি নানা অজুহাতে তাকে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে বাধা দেই। এসময় দুলাল তার যৌন কামনা চরিতার্থ করার জন্য আমার
শরীরের স্পর্শ কাতর বিভিন্ন অংশে হাত দেয়। পরে মুরাদ আমাদের বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ
করার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে আসে। এরপর মুরাদ দুলালকে আলাদা ঘরে নিয়ে গিয়ে কথাবার্তা বলে দুলাল আমাকে বিয়ে করবে না বলে আমাকে জানায়। আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে এবং আমার পরিবারের লোকজন আসলে তাদের সামনে বিষয়টি সমাধান করতে বললে মুরাদ আমাকে ও আমার ছোট বোনকে নিয়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে আমাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এসময় দুলাল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমার পরিবারের লোকজন আসলে মুরাদ তাদের সহ আমাদের কে ঘরে বন্দি করে বাইরে থেকে তালা লাগিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর আমাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ও পবা থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এরপর আমার পরিবারের লোকজন এসে মুরাদ'কে ফোন করলে সে জানায় দুলাল আমাকে বিয়ে করবে না। আমরা যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিন-ই এই প্রতিষ্ঠানে নিত্য নতুন লোকজন যাওয়া আসা করে এবং এসময় বিভিন্ন মেয়েদেরকে দেখা যায়। আমাদের ধারণা ব্যবসার আড়ালে দেহ ব্যবসাও পরিচালনা করছে এই প্রতিষ্ঠান। এখানে এটি নতুন কোন ঘটনা নয়, প্রায়-ই এ ধরনের ঘটনা ঘটে এই প্রতিষ্ঠানে। 

ঘটনার সত্যতা জানতে, মুরাদের মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপ এ ক্ষুদে বার্তা পাঠালে তারও কোন উত্তর মেলেনি। 
 
এ বিষয়ে পবা থানার ওসি'কে ফোন করলে, ফোনটি এসআই আশিক ধরেন। তিনি বলেন, ওসি স্যার ছুটিতে আছেন, উনি আসলে কথা বলুন। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা৷

উল্লেখ্য, ম্যাঙ্গো লাভার পেজ খ্যাত মুরাদ পারভেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অনলাইন পেজ "ম্যাঙ্গো লাভার" থেকে অনলাইনে আম, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ফল বিক্রি করে স্বাবলম্বী হন। এখান থেকে তিনি প্রচুর অর্থ উপার্জন করে দেশব্যাপী খ্যাতি পান, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় তার সফলতার গল্প"। 

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা