ধুনটে বারান্দা থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে বাড়ির বারান্দায় গলায় গামছা পেঁচানো অবস্থায় নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে নজরুল ইসলামের স্ত্রী ঘরের বারান্দায় তাকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে ছেলে-মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। পরে প্রতিবেশীদের সহায়তায় গামছা কেটে তাকে নিচে নামানো হয়। প্রাথমিকভাবে তাকে সুস্থ করার চেষ্টা করা হলেও স্থানীয় এক চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
নিহতের স্বজনরা জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। শুক্রবার দিনভর তিনি স্বাভাবিক ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় সবার অজান্তে তিনি গলায় ফাঁস দেন বলে তাঁদের ধারণা।
স্থানীয় বাসিন্দা এনামুল হক শাহীন বলেন, “অনার্স ফাইনাল বর্ষে পড়ার সময় থেকেই নজরুল ইসলাম মানসিক সমস্যায় আক্রান্ত হন। পরে চিকিৎসায় অবস্থার উন্নতি হলেও মাঝে মধ্যে অসংলগ্ন আচরণ করতেন। শুক্রবার রাতেও তিনি স্বাভাবিক ছিলেন। সকালে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। কেন এমন ঘটনা ঘটেছে, তা কেউ বলতে পারছে না।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শনের পর প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গভীর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন