রাশেদুজ্জামান তাওহীদ কে প্রধান করে কুড়িগ্রাম জেলা এনসিপি'র ৫ সদস্যের শৃঙ্খলা কমিটি গঠন
শিক্ষক ও গণমাধ্যমকর্মী কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সংগঠনটির জেলা কার্যালয়ে এই ৫ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২০ জুলাই এই কমিটির অনুমোদন দেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া। জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) সংগঠনের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত শৃঙ্খলা কমিটির প্রেস পত্রটি জারি করেন। যার স্বারক নম্বর: এনসিপি/কুড়ি/শৃ.ক/২৬/১৮
বিজ্ঞপ্তিতে বলা হয়, "জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, কুড়িগ্রাম জেলা শাখার সর্বস্তরের অভ্যন্তরীন শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা ভঙ্গের জন্য উত্থাপিত অভিযোগ সমূহ তদন্ত করে রিপোর্ট প্রদানের লক্ষে জেলা শাখার আহ্বায়ক জনাব মোঃ মুকুল মিয়া ও সদস্য সচিব জনাব মোঃ মাসুম মিয়ার অনুমোদন ক্রমে নিম্নোক্ত শৃঙ্খলা কমিটি গঠন করা হলো।"
যার প্রধান হিসেবে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ এবং সদস্য হিসেবে রয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন ও পৌর এনসিপির সদস্য সচিব লাভলু হোসেন।
এ ব্যাপারে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, কুড়িগ্রাম জেলা এনসিপিকে সুসংগঠিত, দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে তদন্ত রিপোর্ট প্রদান ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে গণমানুষের হৃদয়ে জায়গা করে নেবে, ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির কার্যক্রম যে কোন অনিয়মের বিরুদ্ধে সবসময় আপোষহীন থাকবে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬