বাগেরহাটের অবৈধ মাদক অধ্যুষিত লাকায় ছুরিকাঘাতে আইনজীবী খুন
বাগেরহাট জেলা শহরের অবৈধ মাদক দ্রব্য নিয়ন্ত্রন এলাকায় এবার নিজাম উদ্দীন শান্ত (৪২) নামে একজন আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত গভীর রাতে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ যথানিয়মে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তবে কারা কি কারনে আইনজীবী নিজাম উদ্দীনকে হত্যা করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। নিহত নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং বর্তমান এপিপি হিসাবে কর্মরত ছিলেন। বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরেফিন বলেন, শুক্রবার রাত একটার দিকে নিজাম উদ্দীন শান্ত নামে এই আইনজীবী শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার পিঠে ও পাজড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কি কারনে এই আইনজীবীকে হত্যা করল তা এখনো নিশ্চিত হতে পারিনি। হত্যার কারন অনুসন্ধান করতে পুলিশ তদন্ত শুরু করেছে।#
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ