ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাওরাঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনার দাবি: নাহিদ ইসলাম


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ১:৫১
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নেত্রকোনাসহ দেশের হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ পরিকল্পনা ও আলাদা বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
 
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া স্টেশন মাঠে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মোহনগঞ্জ উপজেলা এনসিপি এ পথসভার আয়োজন করে।
 
নাহিদ ইসলাম বলেছেন, নেত্রকোনার হাওরাঞ্চলে বছরের প্রায় ছয় মাস পানি এবং ছয় মাস শুকনো মৌসুম থাকে। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়ার আগেই অনেক সময় মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
 
তিনি বললেন, বর্তমানে হাওরে কয়েক মাস মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের ৩০ কেজি করে ধান দেওয়া হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘জেলে কার্ড’। কয়েক কেজি ধান দিয়ে মানুষের জীবন-জীবিকা চলতে পারে না। সরকারের উচিত কার্ডনির্ভর সহায়তার পরিবর্তে প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করা।
 
সরকারের উদ্দেশে তিনি বললেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছাবে কি না, তা নিশ্চিত করতে হবে। অতীতে দলীয়করণের কারণে অনেক সুবিধা প্রকৃত দরিদ্ররা পাননি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বচ্ছভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে এসব সহায়তা পৌঁছানোর আহ্বান জানান তিনি।
 
হাওরাঞ্চলকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে নাহিদ ইসলাম বললেন, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরাঞ্চল নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে এ অঞ্চলের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি জাতীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। এ বিষয়গুলো সংসদে উত্থাপনেরও আশ্বাস দেন তিনি।
 
তিনি বলেছেন, দেশের উন্নয়নে সঠিক পরিকল্পনার পাশাপাশি দুর্নীতি ও লুটপাট কমাতে হবে।
 
বক্তব্যে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান, ‘জুলাই সনদ’ এবং গণভোটের প্রসঙ্গ তুলে দাবি করেন, গণভোটে জনগণের সমর্থন পাওয়া সংস্কার বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে।
 
তিনি বলেছেন, পুলিশ, বিচারব্যবস্থা ও সংবিধান সংস্কার বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মত্যাগ মূল্যহীন হয়ে যাবে। তবে আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীলতা নয়, যৌক্তিকভাবে সরকারের বিরোধিতা এবং জাতীয় স্বার্থে সহযোগিতার নীতিতে এনসিপি এগোবে বলেও জানান তিনি।
 
স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বললেন, তিনি যদি সত্যিই জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞ থাকেন, তাহলে সংসদে সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।
 
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য-সচিব খান তালাত মাহমুদ রাফি, জেলা এনসিপির সদস্য-সচিব ও কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠানসহ দলীয় নেতারা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার