ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

'পায়রা' ভবন ভাঙার ঘটনায় সম্পৃক্ততা নেই, অপপ্রচারের প্রতিবাদে ইউএনও নাছরীন আক্তারের বিবৃতি


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:১৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলার উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন 'পায়রা' ভবন ভাঙার ঘটনায় নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। এ ঘটনায় তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদকে 'মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত' উল্লেখ করে তিনি একটি লিখিত বিবৃতি দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দেওয়া ওই বিবৃতিতে ইউএনও নাছরীন আক্তার জানান, তিনি ২০২৫ সালের ১৪ আগস্ট দাউদকান্দি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যক্তিগত প্রয়োজনে পরদিন শুক্রবার ও শনিবার ঢাকায় অবস্থান করেন।
তিনি বলেন, তার ওই অনুপস্থিতির সময় উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন 'পায়রা' ভবনটি কে বা কারা ভেঙে ফেলেছে, সে বিষয়ে তার কোনো জ্ঞান বা সম্পৃক্ততা নেই। ভবনটি ভাঙা কিংবা এর ভেতরে থাকা কোনো মালামাল বিক্রির সঙ্গেও তিনি বা তার দপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় উত্তেজিত জনতা 'পায়রা' ভবনটিতে অগ্নিসংযোগ করে। তিনি দাউদকান্দিতে যোগদানের পর বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে ২০২৬ সালের জুলাই মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে।
ইউএনও নাছরীন আক্তার অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও অনভিপ্রেত বলে তিনি দাবি করেন।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। একই সঙ্গে দাউদকান্দিবাসীর প্রতি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে মতামত গঠনের আহ্বান জানান।
বিবৃতির শেষে ইউএনও নাছরীন আক্তার দাউদকান্দিবাসী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার