ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন 'তাল বেলাল'


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:১৫
রাজশাহীতে চলমান ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলায় এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ দেখা গেছে। দেশের উত্তরবঙ্গের সুপরিচিত বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল (নওগাঁর ‘তাল বেলাল’) পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশি বৃক্ষ নিধনের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে এক অনন্য অবদান রেখেছেন।আজ মেলা প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ্ব মিজানুর রহমান মিনু এমপির মাধ্যমে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার হাতে ২৫ কেজি দেশি নিমের বীজ তুলে দেন এই বৃক্ষপ্রেমী। উক্ত অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক  কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী মোহাম্মদ হাবিবুর রহমান,   রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোঃ আশিক সাঈদ, রাজশাহী মেট্রেপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, সামাজিক বন অঞ্চল, বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ইশা) প্রমুখ।  উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড.মোঃ জাহাঙ্গীর আলম।
 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার টেকসই পরিবেশ ভাবনার ধারাবাহিকতায় এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে এই বীজ প্রদান করা হয়েছে।  মূলত দেশের জনপ্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” যে ঐতিহাসিক ডাক দিয়েছেন, তাতে অনুপ্রাণিত হয়ে এবং সেই কর্মসূচিকে সফল করতে সহায়তা হিসেবে এই দেশি নিমের বীজ হস্তান্তর করা হয়।উল্লেখ্য, বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটার রাস্তার পাশে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ২০১৭ সাল থেকে তাল বীজ রোপণ করে আসছেন। এর পাশাপাশি তিনি জেলার বিভিন্ন রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করে সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছেন। বর্তমানে তিনি নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বীজ হস্তান্তরকালে মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিকের গাছ লাগানো উচিত। আমাদের প্রিয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে যে সবুজায়নের ডাক দিয়েছেন, নওগাঁর তাল বেলালের এই উদ্যোগ সেই কর্মসূচিকে আরও গতিশীল করবে। নওগাঁ-রাজশাহী মহাসড়কসহ বিভিন্ন স্থানে তাঁর গাছ রোপণের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শ্রম সত্যিই প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় এমন প্রতিটি নাগরিক উদ্যোগকে আমাদের সরকার সবসময় স্বাগত জানায়। "অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, "জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি বনায়ন কার্যক্রমের পাশাপাশি এমন সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষের সম্পৃক্ততা আরও বাড়বে। "বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল বলেন, "দেশি নিম গাছ আমাদের পরিবেশ, প্রকৃতি ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করছেন। তাঁর ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই মহৎ উদ্যোগকে সফল করতে একজন সাধারণ গাছপ্রেমী হিসেবে আমি এই ক্ষুদ্র অবদান রেখেছি। মাননীয় ভূমি মন্ত্রী ও বিভাগীয় কমিশনার মহোদয়ের সরাসরি অংশগ্রহণে আজ বন বিভাগের কাছে এই বীজ পৌঁছাতে পেরে আমি আনন্দিত।"বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এবং রাজনৈতিক দলগুলোর এমন সবুজ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। এই বীজগুলো নার্সারিতে চারা তৈরিতে ব্যবহার করা হবে, যা পরবর্তীতে দেশের সবুজায়নে অনন্য ভূমিকা রাখবে।অনুষ্ঠানে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা