ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:১৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো: শফিকুল ইসলামের নির্বাচনী মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার ২৪ জুলাই রা‌তে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকায় বরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন বিএনপি সভাপ‌তি আব্দুল হামিদ। বক্তব্য রাখেন আলতাফ হোসেন বিশিষ্ট সমাজ সেবক, মোহাম্মদ হাবিবুর রহমান (হাবু) মেম্বার ৮ নম্বর ওয়ার্ড বরাইদ ইউনিয়ন। উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানু যুগ্মসাধারণ সম্পাদক বরাইদ ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আমিনুল হোসেন মেহের সভাপতি ৮ নম্বর ওয়ার্ড বরাইদ ইউনিয়ন বিএনপি। 

আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা ও সাধারন জনগন উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হলে বরাইদ ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। মোহাম্মদ শফিকুল ইসলাম বরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

এমএসএম / এমএসএম

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত