ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিদেশি সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:১৮

পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় ৭৩ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার খাবার দিতে আসা ব্যক্তি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, তিনি এরই মধ্যে মারা গেছেন।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, ‘মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। তিনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার কাছে আসতেন। শুক্রবার তাকে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি আমাকে জানানো হয়। পরে আমি এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও বাংলাদেশে রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার