ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:১৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করেছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরল আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রত্যেককে ১ বান করে ঢেউটিন বিতরণ করা হয়। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং মরহুম আলেমে দ্বীন মৌলানা হাবীব উল্লাহ (রহ.)-এর জ্যেষ্ঠপুত্র মৌলানা মাহমুদ উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরহাদ আমিন ফয়সল।

এতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা খাইরুদ্দীন (রহ.)-এর কনিষ্ঠপুত্র মুফতি মাওলানা নছিমুর রহমান, মাওলানা আব্দুল মাজেদ (পরিচালক, সরল আনছারুল উলুম মাদ্রাসা), মাওলানা আব্দুল মালেক (নির্বাহী প‌রিচালক, সরল আনোয়ারুল উলুম মাদ্রাসা), মাওলানা আহমদ ছৈয়দ, মাওলানা হাফেজ আহমেদ, মাওলানা র‌ফিক উল ইসলাম, মাওলানা রা‌শেদুল আলম নোমান, মাস্টার জামাল উদ্দিন, ডাক্তার ইউসুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও মরহুম মৌলানা হাবীব উল্লাহ (রহ.) এর উত্তরসূরি ও ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ফরিদুল আলম, মৌলানা শওকত আমিন বেলাল, মৌলানা সোহাইল মাহমুদ, ফরহাদ আমিন ফয়সল, তোয়াহা আমিন, শোয়াইব মাহমুদ,  আহমদুর রহমান, মোবারক উল্লাহসহ অনেকে।
ভার্সুয়ালী অংশগ্রহন ক‌রেন, মৌলনা হা‌বিবুল ক‌রিম হেলাল, মৌলানা সাইফুল্লাহ, হা‌ফেজ ওবাইদুল্লাহ।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মৌলানা মাহমুদ উল্লাহ বলেন,সাম্প্রতিক বন্যার কারণে বাঁশখালীতে হাজারো পরিবারের মানুষ সব কিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসংকটময় মুহূর্তে অত্র মানবিক ফাউন্ডেশন বন্যাদূর্গতদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ২৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিটি পরিবারকে এক বান করে গৃহপুনর্নির্মাণের পুনর্বাসন সামগ্রী ঢেউটিন বিতরণ করা হয়েছে। এই মানবিক সহয়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। বন্যাদূর্গতদের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তবান, মানবিক সংগঠন ও সংস্থাকে  এগিয়ে  আসার আহ্বান জানিয়েছে বক্তারা। বিতরণ কার্যক্রম শেষে সকলের জন্য দোয়া ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মাজেদ।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা