বিআইডব্লিউটিসি'র নতুন চেয়ারম্যান হলেন বারহাট্টার আব্দুল বারী ড্যানী
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা এ টি এম আব্দুল বারী ড্যানী। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত ২৩ জুলাই ২০২৬ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, 'বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (সংশোধন) আইন, ২০১৫' এর ধারা ৭(১) অনুযায়ী জনাব এ টি এম আব্দুল বারী ড্যানী-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী সাবেক সফল ছাত্রদল নেতা হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম গুরুত্বপর্ণ পদ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতৃত্বের দক্ষতার কারণে তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও সুপরিচিত।
নেত্রকোনার কৃতি সন্তান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই পদে অধিষ্ঠিত হওয়ায় জন্মভূমি বারহাট্টা ও দেশজুড়ে তার শুভানুধ্যায়ী, পেশাজীবী ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
সংশ্লিষ্টদের আশা, তার সুযোগ্য নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে বিআইডব্লিউটিসি'র সার্বিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে এবং দেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন ব্যবস্থা একটি আধুনিক ও গ্রাহকবান্ধব রূপ পাবে।
উল্লেখ্য, এ টি এম আব্দুল বারী ড্যানী তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে দলীয় মনোয়ন প্রত্যাশী ছিলেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন