আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ে- এমপি হিলালী
২৫ শে জুলাই শনিবার নেত্রকোণা-৩ আটপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম,আটপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ জুবায়েদ আলমসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী বলেন,গুণগত শিক্ষার বিস্তার এবং শিশুদের জন্য একটি সমৃদ্ধ শেখার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত আন্তরিকতা ও প্রচেষ্টায় আমরা আমাদের আগামী প্রজন্মকে একটি দক্ষ ও আলোকিত ভবিষ্যৎ উপহার দেব, ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান