ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:২৯

"পরিচ্ছন্ন করি নগর-গ্রাম,গড়ি নান্দনিক চট্টগ্রাম" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চন্দনাইশ পৌরসভার সহযোগিতায় এক বর্ণাঢ‍্য র‍্যালীর মাধ‍্যমে এই অভিযানের উদ্বোধন করা হয়। পরিচ্ছন্ন অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। এ সময় অন‍্যদের মধ্যে অভিযানে অংশ নেন, সহকারি কমিশনার ( ভুমি ) ও  ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভুঁইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ) মোঃ ইলিয়াছ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কামরুল, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপিসহ উপজেলা, পৌরসভার সকল কর্মকর্তা - কর্মচারী ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ। পরিচ্ছন্ন,নান্দনিক ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, সরকারি প্রতিষ্ঠান-সংলগ্ন এলাকা এবং উন্মুক্ত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন,পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার