মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
ফরিদপুরের মধুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে হাসপাতালটি ঘুরিয়ে দেখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল আমিন সরোয়ার। সে সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, আবাসিক মেডিকেল অফিসার ডা: কবির সরদার, সিনিয়র মেডিকেল অফিসার ডা:মো: আরিফ হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা: ইমরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সহ আরো অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল আমিন সরোয়ার মধুখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্বাস্থ্যসেবা,সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ, সিভিল সার্জনকে
বলেন ডা: আল আমিন সরোয়ার মধুখালীতে দায়িত্ব গ্রহণের পর,স্বাস্থ্য সেবা ও পরিবেশ পরিছন্নতার ব্যাপক পরিবর্তন ঘটেছে,ডাক্তাররা সময় মত অফিস মেনটেন করছেন,নতুন করে আলতাসোনোগ্রাম, ইসিজি চালু করা হয়েছে। শীঘ্রই সিজার চালু করার জন্য অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু ও হামের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া ওষুধ কোম্পানি ও দালালদের দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জরুরী বিভাগ, রোগীদের,পুরুষ ও নারী ওয়ার্ড, প্যাথলজি, এক্স-রে,অপারেশন থিয়েটার, রান্নাঘর সহ অন্যান্য সকল বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ।
নতুন ভবনে পানির অব্যবস্থাপনায় চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে, বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়। এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন