ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:৫১

দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে হালদার মা মাছ ও জীব বৈচিত্রের জন্য হুমকিসহ নানান অজুহাতে ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোর্ড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় হাটহাজারী মৎস্য অফিস তথা সরকারিভাবে কোন ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোর্ড নেই। ফলে প্রায়শই অভিযানে ভাড়া নৌকা, কখনও নৌ পুলিশের স্পিড বোর্ড কখনও বা বেসরকারি সংস্থা কোন এনজিও'র স্পিড বোর্ড ব্যবহার করে মৎস্য অফিস। তবে ছয় মাস আগে ভাড়া করা একটি নৌকা ব্যবহার করলেও বর্তমানে সেটিও নস্ট। ফলে অভিযান কিংবা পরিদর্শনে অন্যের উপর ভর করে চলে মৎস্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮ টা থেকে রাত ২ টা পর্যন্ত নদীর খলিফারঘোনা থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে ৬ টি চরঘেরা জাল, ১ টি ভাসা জাল ও দুটি বরশি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী। এসময় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী লিঙ্কন চৌধুরী, হালদা প্রকল্পের পাহাড়াদার শহীদুল্লাহ, সেকান্দর, তানভীর, আদিল ও একটি এনজিও'র পাহাড়াদার ঝন্টু বড়ুয়া। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। সত্যতা নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী। তাদের নিজস্ব কোন নৌযান নেই বলেও স্বীকার করেন তিনি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২